দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি আবাসন পরিদপ্তর সরাসরি এ, বি ও সি শ্রেণির শ্রেণির বাসা বরাদ্দ না দিয়ে বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বরাদ্দ কার্যক্রম পরিচালনা এবং কোটা সমন্বয়ের ব্যবস্থা করবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে। পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত এ নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। অন্যদিকে সরকারি আবাসন পরিদপ্তর এসব শ্রেণির আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব পালন করে।
তবে তিন মাসের বেশি সময় খালি থাকা এ, বি ও সি শ্রেণির কিছু সরকারি বাসা রাজস্ব আদায় এবং সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে আবাসন পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে খালি বাসার তথ্য জানিয়ে বরাদ্দের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠিও দেওয়া হয়।
গত ৩০ জুন সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির বাসা বা বাড়ি সরকারি আবাসন পরিদপ্তর থেকে সরাসরি বরাদ্দ না দিয়ে যথাযথভাবে কোটা সমন্বয়ের সুপারিশ করা হয়।
ওই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
/অ